
স্টাফ রিপোর্টার।
খুলনা, ১৯ আগস্ট ২০২৫:বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। বটিয়াঘাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র্যালিটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।মঙ্গলবার বিকেল ৫টায় শুরু হওয়া র্যালিতে উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সফল সভাপতি ও খুলনা-১ সংসদীয় আসনের মনোনয়নপ্রত্যাশী জনাব মোঃ তৈয়েবুর রহমান।র্যালিতে আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক জনাব মোঃ আতাউর রহমান রুনু, সদস্য সচিব জনাব আঃ মান্নান মিস্ত্রি এবং যুগ্ম আহ্বায়ক জনাব হুমায়ুন কবির রুবেল।র্যালিতে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত ছিল র্যালিপথ। দলের প্রতি কর্মীদের অবিচল আস্থা ও ঐক্যবদ্ধ প্রয়াসের বহিঃপ্রকাশ ছিল পুরো আয়োজনজুড়ে।এ সময় নেতৃবৃন্দ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ থাকার কথা পুনর্ব্যক্ত করেন। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় আগামী দিনগুলোতে ঐক্যবদ্ধ আন্দোলন-সংগ্রামের প্রত্যয় ব্যক্ত করেন।

স্টাফ রিপোর্টার। 















