
স্টাফ রিপোর্টার্স।
খুলনা, বটিয়াঘাটা (জুলাই ২০২৪): বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাসে জুলাই মাসে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মৃতিচারণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বটিয়াঘাটা পূর্ব শাখার উদ্যোগে ঝিনাইখালি মাধ্যমিক বিদ্যালয়ে এক ব্যতিক্রমধর্মী আলোকচিত্র ও ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির বটিয়াঘাটা থানা পূর্ব শাখার সভাপতি গালিব উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি মুহাম্মাদ উল্লাহ। আরও উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।অনুষ্ঠানে যোগ দেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব কবির আকুঞ্জী, স্থানীয় জামায়াতে ইসলামী ও বিএনপির নেতৃবৃন্দ, বিদ্যালয়ের পরিচালনা কমিটি, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও অভিভাবকরা।প্রদর্শনীতে ১৯৬৯ ও পরবর্তীকালের ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট, ভূমিকা, শহীদ আবু সাঈদ , রাশেদ ও অন্যান্য শহীদদের ত্যাগ, এবং সর্বশেষ ২০২৪ সালের ছাত্র আন্দোলনের বিভিন্ন বাস্তব চিত্র তুলে ধরা হয়।শিক্ষার্থীদের জন্য প্রদর্শিত ডকুমেন্টারি ছিল অত্যন্ত তথ্যবহুল ও অনুপ্রেরণাদায়ী।বক্তারা বলেন,ছাত্র আন্দোলনের ইতিহাস শুধু অতীত নয়,এটি আমাদের ভবিষ্যতের দিকনির্দেশনা দেয়। নতুন প্রজন্মকে সেই ইতিহাস জানতে ও আত্মস্থ করতে হবে।শিক্ষার্থীরা এই আয়োজনে অংশ নিয়ে ইতিহাস সম্পর্কে সচেতনতা লাভ করে এবং তাদের মাঝে দেশের প্রতি দায়িত্ববোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশে আগ্রহ সৃষ্টি হয়।প্রদর্শনী শেষে শিক্ষার্থীদের মাঝে মতবিনিময় ও আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়।

স্টাফ রিপোর্টার্স। 















