ঢাকা , Friday, 24 April 2026
শিরোনাম ::
জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ এর আহ্বায়ক কমিটি ঘোষণা  ত্রিশালে ২৮ প্রকল্পে ‘শূন্য কাজ’: ৭৪ লাখ টাকার হিসাব কোথায়? পিআইও মোহাম্মদ শহিদুল্লাহর বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ ভুয়া বিল–ভাউচার থেকে তেল চুরি—এলজিইডির মোশাররফ হোসেনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসন থেকে নারী এমপি প্রার্থীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । মুক্তারামপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত সুন্নি মহাসম্মেলনে মুমিন মুসলমানদেরকে দাওয়াত। নবীনগর উপজেলা বরিকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ গুলিবিদ্ধ হয়ে ১ জন নিহত,ও ৩ জন আহত হয় এলাকায় থমথমে পরিস্থিতি। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, এডভোকেট এম এ মান্নান। নবীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত। নবীনগরে বিদ্যাকুট ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত। নবীনগরে যুবদল নেতার ওপর নিজ বাড়ির সামনে গুলিবর্ষণ, গুরুতর আহত মুকুলকে ঢাকায় প্রেরণ।
নোটিশ :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপডেট নিউজ থিমটি ক্রয় করতে আমাদের কল করুন 01732667364। আমাদের আরো নিউজ থিম দেখতে ভিজিট করুন www.themesbazar.com

বাগেরহাটের চারটি আসন ফিরিয়ে আনবো, জীবন দিবো তবু রামপাল-মোংলা আলাদা হতে দিবোনা

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।

আসন কমানোর যে প্রস্তাব নির্বাচন কমিশন করেছেন তা যদি বাতিল না করে, তাহলে আমরা মোংলা বন্দরকে অচল করে দিবো। মোংলার সাথে সরকারের সকল যোগাযোগ বন্ধ করে দিবো। আন্দোলনের মাধ্যমে আমরা বাগেরহাটের চারটি আসন ফিরিয়ে আনবো। এটা আমাদের বাঁচা মরার লড়াই। প্রয়োজনে আমরা জীবন দিবো তবু রামপাল-মোংলা আলাদা হতে দিবোনা।শুক্রবার (১লা আগষ্ট) সকাল ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মোংলা উপজেলা শাখা ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক (বাগেরহাট-৪) সংসদীয় আসন বিলুপ্তি করা এবং মোংলা-রামপাল পৃথক করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় এসব কথা বলেন বক্তারা।বক্তারা আরও বলেন, জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হলে আসন সংখ্যা হ্রাস নয়, বরং যথাযথ প্রতিনিধিত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করাই হওয়া উচিত। তিনটি আসন মানা হবে না, চারটি আসন বহাল থাকুক এটাই মোংলা উপজেলার প্রত্যেক নাগরিকের দাবি।তারা এ সিদ্ধান্তকে দেশের উন্নয়ন ও গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে অভিহিত করে বলেন, এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র, যার মাধ্যমে বাগেরহাট জেলার জনগণকে রাজনীতির মূলধারা থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা চলছে। আমরা এ ষড়যন্ত্র কোনোভাবেই মেনে নেব না। প্রয়োজনে মোংলা বন্দর জাহাজের যত কর্মকান্ড আছে সুগুলি আমরা বন্ধ করে দিতে বাদ্ধ হবো।এর আগে মোংলা উপজেলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মোংলা উপজেলা চত্বরের সামনে এক সমাবেশে মিলিত হন বিএনপির নের্তৃবৃন্দ।বক্তারা সরকার ও নির্বাচন কমিশনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবির প্রতি দ্রুত সাড়া না দিলে রাজপথে আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে এবং গণআন্দোলনের মাধ্যমে জনগণের ন্যায্য দাবি আদায় করা হবে। যতদিন পর্যন্ত বাগেরহাট জেলার চারটি আসন পুনর্বহাল না হবে, ততদিন আমাদের এই আন্দোলন চলবে।এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক মো: আবু হোসেন হাওলাদার (পনি), সাংগঠনিক সম্পাদক শেখ সাকির হোসেন, মৃধা ফারুকুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা শেখ রুস্তম আলী।এছাড়াও উপজেলা যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও উপজেলার সর্বস্তরের জনগণ উপস্থিত থেকে বিক্ষোভে সংহতি জানান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ এর আহ্বায়ক কমিটি ঘোষণা 

বাগেরহাটের চারটি আসন ফিরিয়ে আনবো, জীবন দিবো তবু রামপাল-মোংলা আলাদা হতে দিবোনা

আপডেট সময় 03:36:07 pm, Friday, 1 August 2025