
জুনায়েদ সদর ব্রাহ্মণবাড়িয়া।
বাংলাদেশ নৌবাহিনীর রিয়ার এডমিরাল পরিচয়ে ব্যবসায়ীকে হুমকি ধামকি দেয়ার অভিযোগ উঠেছে শহীদুল ইসলাম নামের এক ব্যাক্তির বিরুদ্ধে। অভিযোগকারী আসিফুর রহমান বলেন, দীর্ঘ দিন ধরে একটি সিন্ডিকেট তার সম্মান হানী করার উদ্দেশ্য বিভিন্ন ছবি তৈরি এবং ভয়ভীতি প্রদর্শন করে চাঁদা দাবি করে আসছিলো। এই ঘটনার প্রেক্ষিতে তিনি বাদী হয়ে আই সি সিটি এবং চাঁদা বাজি আইনে মামলা দায়ের করেন। এরপর থেকেই আসামিগণ কিছু দিন গা ঢাকা দিয়ে থাকলেও বর্তমানে আবার সক্রিয় হয়ে উঠেছে! আসিফুর রহমানের ব্যাক্তিগত মোবাইলে বিভিন্ন নাম্বার দিয়ে ফোন এবং ম্যাসেজ করে মামলা উঠিয়ে নিতে প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বিগত ১৬আগষ্ট রাত ১১.৩০ মিনিটে হোয়াটসঅ্যাপ এ ফোন করে নিজেকে নৌবাহিনীর রিয়ার এডমিরাল পরিচয় দিয়ে শহীদুল ইসলাম নামের এক ব্যাক্তি ঢাকা পোষ্টের ওয়েব পেজ থেকে একটি ছবি যেখানে দেখা যায় সাবেক পতিত সরকারের প্রধানমন্ত্রীর পাশে দাড়ানো এক ক্যাপ্টেনের ছবি নিয়ে আসিফুর রহমানের ছবি বলে তাকে হুমকি দেন। বিষয়টি সন্দেহ হলে বিষয় তিনি স্থানীয় থানা এবং গোয়েন্দা সংস্থাকে জানালে খোঁজ খবর নিয়ে জানা যায় উক্ত শহীদুল ইসলাম নেভীর একজন সাবেক অবসর প্রাপ্ত সদস্য। তিনি কুমিল্লা চান্দিনা উপজেলার ছায় কোট ৭ং ওয়ার্ডের মোঃ আবদুল ওহাব মিয়ার ছেলে। তার সাথে এই বিষয়ে ফোনে যোগাযোগ করা হলে তিনি নিজেই বিষয়টি স্বীকার করেন। এই আসিফুর রহমান বিষয়টি জিডি করে আদালতকে অবহিত করেন এবং তাঁর বিরুদ্ধে আইনে পদক্ষেপ প্রক্রিয়াধীন।

জুনায়েদ সদর ব্রাহ্মণবাড়িয়া 









