ঢাকা , Thursday, 23 April 2026
শিরোনাম ::
জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ এর আহ্বায়ক কমিটি ঘোষণা  ত্রিশালে ২৮ প্রকল্পে ‘শূন্য কাজ’: ৭৪ লাখ টাকার হিসাব কোথায়? পিআইও মোহাম্মদ শহিদুল্লাহর বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ ভুয়া বিল–ভাউচার থেকে তেল চুরি—এলজিইডির মোশাররফ হোসেনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসন থেকে নারী এমপি প্রার্থীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । মুক্তারামপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত সুন্নি মহাসম্মেলনে মুমিন মুসলমানদেরকে দাওয়াত। নবীনগর উপজেলা বরিকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ গুলিবিদ্ধ হয়ে ১ জন নিহত,ও ৩ জন আহত হয় এলাকায় থমথমে পরিস্থিতি। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, এডভোকেট এম এ মান্নান। নবীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত। নবীনগরে বিদ্যাকুট ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত। নবীনগরে যুবদল নেতার ওপর নিজ বাড়ির সামনে গুলিবর্ষণ, গুরুতর আহত মুকুলকে ঢাকায় প্রেরণ।
নোটিশ :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপডেট নিউজ থিমটি ক্রয় করতে আমাদের কল করুন 01732667364। আমাদের আরো নিউজ থিম দেখতে ভিজিট করুন www.themesbazar.com

বাগেরহাটের রামপালের কাঠা মারিকে পলিথিন দুষণ মুক্ত গ্রাম ঘোষণা

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।

পরিবেশ রক্ষায় নিবেদিত সংগঠন ইয়োথ ফর দ্য সুন্দরবন রামপাল এর অক্লান্ত প্রচেষ্টায় রামপাল উপজেলার কাঠামারি গ্রামটি পলিথিন ও প্লাস্টিক মুক্ত ঘোষণা করা হয়েছে। কাঠামারি গ্রামকে পলিথিনের দুষণমুক্ত করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।বহুমাত্রিক কর্মযজ্ঞের মাধ্যমে এ গ্রামকে পলিথিন দূষণমুক্ত ও পরিবেশবান্ধব গ্রাম হিসেবে গড়ে তোলা হয়েছে, যা ইতোমধ্যেই দেশি–বিদেশি সংস্থার দৃষ্টি আকর্ষণ করেছে। এরই ধারাবাহিকতায় গত শনিবার সকালে জার্মান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা হেলভেটাস এর প্রোগ্রাম ম্যানেজার নাজা ক্রিস্টিনা মায়ার কাঠামারি গ্রামে সরেজমিন পরিদর্শনে আসেন।গ্রামে পৌঁছেই তিনি পলিথিন বর্জন ও পরিবেশ সংরক্ষণে গৃহীত কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এরপর তিনি স্থানীয় জনগণের সঙ্গে দীর্ঘ সময় ধরে মতবিনিময় করেন। বিশেষত গ্রামের ১৫ জন নারী সদস্যের সঙ্গে বিস্তৃত আলোচনায় তিনি তাঁদের অভিজ্ঞতা, পারিবারিক ও সামাজিক অবস্থা, দৈনন্দিন জীবনে পরিবেশবান্ধব কর্মকাণ্ডের প্রভাব এবং প্লাস্টিক দূষণ বিরোধী অভিযানে তাঁদের সক্রিয় ভূমিকা সম্পর্কে অবহিত হন। নারীরা জানান, রামপালের ‘ইয়োথ ফর দ্য সুন্দরবন’ এর নেতৃত্বে গড়ে ওঠা উদ্যোগ তাঁদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন এনেছে এবং নতুন করে আত্মবিশ্বাস জুগিয়েছে।এরপর তিনি গ্রামে কয়েকটি পরিবারে সরেজমিনে গমন করে ঘরে ঘরে পরিবেশবান্ধব উদ্যোগের বাস্তবচিত্র প্রত্যক্ষ করেন। তিনি অবলোকন করেন কীভাবে ইয়োথ ফর দ্য সুন্দরবনের সদস্যরা গ্রামবাসীর সঙ্গে সমন্বয় করে পলিথিনের বিকল্প ব্যবস্থা, পরিচ্ছন্নতা অভিযান এবং সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করছেন। এসব কার্যক্রমে তরুণ ও নারীদের সম্পৃক্ততা তিনি বিশেষভাবে উল্লেখযোগ্য বলে অভিহিত করেন।পরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইয়োথ গ্রুপের কয়েকজন সদস্যের সঙ্গে তিনি আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হন। বৈঠকে উঠে আসে সংগঠনের চলমান কার্যক্রম, টেকসই উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে ভবিষ্যৎ পরিকল্পনা এবং মাঠপর্যায়ে বাস্তবায়নের নানাবিধ চ্যালেঞ্জ। সংগঠনের সদস্যরা জানান, পলিথিন বর্জন ও পরিবেশ সচেতনতা ছড়িয়ে দিতে তাঁরা ইতিমধ্যে বিভিন্ন স্কুল, বাজার ও জনসমাগমস্থলে নিয়মিত কার্যক্রম পরিচালনা করছেন। ডোনার প্রতিনিধি সংগঠনের এই উদ্যোগের প্রশংসা করেন এবং দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়ন নিশ্চিত করতে আরও কৌশলগত পরিকল্পনা ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের পরামর্শ প্রদান করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ এর আহ্বায়ক কমিটি ঘোষণা 

বাগেরহাটের রামপালের কাঠা মারিকে পলিথিন দুষণ মুক্ত গ্রাম ঘোষণা

আপডেট সময় 11:24:58 am, Monday, 15 September 2025