ঢাকা , Thursday, 23 April 2026
শিরোনাম ::
জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ এর আহ্বায়ক কমিটি ঘোষণা  ত্রিশালে ২৮ প্রকল্পে ‘শূন্য কাজ’: ৭৪ লাখ টাকার হিসাব কোথায়? পিআইও মোহাম্মদ শহিদুল্লাহর বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ ভুয়া বিল–ভাউচার থেকে তেল চুরি—এলজিইডির মোশাররফ হোসেনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসন থেকে নারী এমপি প্রার্থীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । মুক্তারামপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত সুন্নি মহাসম্মেলনে মুমিন মুসলমানদেরকে দাওয়াত। নবীনগর উপজেলা বরিকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ গুলিবিদ্ধ হয়ে ১ জন নিহত,ও ৩ জন আহত হয় এলাকায় থমথমে পরিস্থিতি। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, এডভোকেট এম এ মান্নান। নবীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত। নবীনগরে বিদ্যাকুট ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত। নবীনগরে যুবদল নেতার ওপর নিজ বাড়ির সামনে গুলিবর্ষণ, গুরুতর আহত মুকুলকে ঢাকায় প্রেরণ।
নোটিশ :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপডেট নিউজ থিমটি ক্রয় করতে আমাদের কল করুন 01732667364। আমাদের আরো নিউজ থিম দেখতে ভিজিট করুন www.themesbazar.com

০৫ অক্টোবরের মধ্যে রেজিস্ট্রেশন, তজুমদ্দিনে টাইফয়েড টিকা নিয়ে সমন্বয় সভা।

খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি:

ভোলা জেলার তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আগামী টাইফয়েড দিকাদান কর্মসূচি ২০২৫ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাহাত হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মো. মহব্বত খান।এছাড়া সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আতিকুর রহমান, প্রেসক্লাব আহ্বায়ক মীর সাইদুল হক মুরাদ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম সাদী প্রমুখ। সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।সভায় জানানো হয়, টাইফয়েড প্রতিরোধে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী ও শিশুদের টিকার আওতায় আনতে সরকারের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সহযোগিতা করছে। এ কর্মসূচি বাস্তবায়নে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), গাভী (Gavi), পাথ (PATH), ইউনিসেফসহ বিভিন্ন সংস্থা অংশীদার হিসেবে কাজ করছে।১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য আগামী ০৫ অক্টোবর ২০২৫ এর মধ্যে www.vaxepi.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন সম্পন্ন করতে হবে।বক্তারা বলেন, টাইফয়েড একটি প্রাণঘাতী ব্যাধি। তাই এ টিকা কার্যক্রমকে সফল করতে সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ এর আহ্বায়ক কমিটি ঘোষণা 

০৫ অক্টোবরের মধ্যে রেজিস্ট্রেশন, তজুমদ্দিনে টাইফয়েড টিকা নিয়ে সমন্বয় সভা।

আপডেট সময় 03:45:58 pm, Tuesday, 9 September 2025