ঢাকা , Thursday, 23 April 2026
শিরোনাম ::
জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ এর আহ্বায়ক কমিটি ঘোষণা  ত্রিশালে ২৮ প্রকল্পে ‘শূন্য কাজ’: ৭৪ লাখ টাকার হিসাব কোথায়? পিআইও মোহাম্মদ শহিদুল্লাহর বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ ভুয়া বিল–ভাউচার থেকে তেল চুরি—এলজিইডির মোশাররফ হোসেনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসন থেকে নারী এমপি প্রার্থীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । মুক্তারামপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত সুন্নি মহাসম্মেলনে মুমিন মুসলমানদেরকে দাওয়াত। নবীনগর উপজেলা বরিকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ গুলিবিদ্ধ হয়ে ১ জন নিহত,ও ৩ জন আহত হয় এলাকায় থমথমে পরিস্থিতি। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, এডভোকেট এম এ মান্নান। নবীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত। নবীনগরে বিদ্যাকুট ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত। নবীনগরে যুবদল নেতার ওপর নিজ বাড়ির সামনে গুলিবর্ষণ, গুরুতর আহত মুকুলকে ঢাকায় প্রেরণ।
নোটিশ :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপডেট নিউজ থিমটি ক্রয় করতে আমাদের কল করুন 01732667364। আমাদের আরো নিউজ থিম দেখতে ভিজিট করুন www.themesbazar.com

বটিয়াঘাটায় ইসলামিক ফাউন্ডেশনের সাবেক সুপারভাইজারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ: তদন্ত ও ব্যবস্থার দাবি।

স্টাফ রিপোর্টার

খুলনা, ৫ সেপ্টেম্বর:ইসলামিক ফাউন্ডেশন খুলনা বিভাগীয় কার্যালয়ের আওতাধীন বটিয়াঘাটা উপজেলা অফিসের সাবেক সুপারভাইজার মোঃ মওদুদ আহমেদের বিরুদ্ধে শিক্ষক-শিক্ষিকাদের কাছ থেকে অর্থ আদায়, অনৈতিক দাবি এবং অশালীন আচরণের একাধিক অভিযোগ উঠেছে। এ অভিযোগে শিক্ষক সমাজ চরম ক্ষোভ প্রকাশ করেছেন এবং অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশন খুলনা বিভাগীয় অফিস থেকে এক বৃহৎ পরিসরের রদবদলের অংশ হিসেবে মোঃ মওদুদ আহমেদকে বটিয়াঘাটা থেকে দাকোপ উপজেলায় বদলি করা হয়েছে। এই বদলির পরই বিভিন্ন অভিযোগ সামনে আসতে শুরু করে।অভিযোগে জানা যায়, সুপারভাইজার মওদুদ আহমেদ বটিয়াঘাটায় দায়িত্ব পালনকালে শিক্ষকদের কাছ থেকে নানা কৌশলে অর্থ, বাজার-সদাই, শার্ট-প্যান্ট, মোটরসাইকেলের পেট্রোল, এমনকি ইলিশ ও চিংড়ি মাছ অনেকের কাছ থেকে নিয়েছেন ও দাবি করতেন। কেউ অনুরোধ রক্ষা না করলে তাদের প্রতি তিনি অশালীন আচরণ করতেন ও বেতন বন্ধের হুমকি দিতেন বলেও অভিযোগ রয়েছে।এছাড়া বটিয়াঘাটা লবণ চোরা সৈয়দ বাড়ীর পাশে জমি ক্রয় করেছেন সুপারভাইজার মওদুদ আহমেদ একজন শিক্ষক দ্বারা জমিটা মাটি দ্বারা ভরাট করেছেন সে শিক্ষক প্রায় অর্ধ লক্ষ টাকা পাবে সুপারভাইজার মওদুদ আহমেদের কাছে। এভাবে অবৈধভাবে সম্পদের পাহাড় গড়েছেন সুপারভাইজার মওদুদ আহমেদ বটিয়াঘাটা উপজিলাবাসী দুদকের হস্তক্ষেপ দাবি করেছেন।অভিযোগকারীদের দাবি, ৫ই আগস্টের পর তিনি জামাত সংশ্লিষ্টতার পরিচয় দিয়ে কিছু শিক্ষকের কাছ থেকে চাঁদা আদায়ের অপচেষ্টাও করেন। অতিষ্ঠ হয়ে শিক্ষকরা বিভাগীয় কার্যালয় এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন।এছাড়া অভিযোগ রয়েছে, অতীতে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় দায়িত্ব পালনকালে এক শিক্ষিকার সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগের কারণে সেখান থেকে বদলি হয় এবং যশোরে দায়িত্বকালীন সময়ে ৫২ হাজার টাকা চাঁদাবাজির অভিযোগের কারণে বদলি হন।শিক্ষকদের দাবি, এমন একজন কর্মকর্তাকে যেকোনো উপজেলায় পুনরায় দায়িত্ব প্রদান করা হলে একই ধরনের অনৈতিক ও দুর্নীতিপূর্ণ কর্মকাণ্ড চালিয়ে যেতে পারেন। তাই তাঁরা চাচ্ছেন, এই কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত তদন্ত করে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক।এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন খুলনা বিভাগীয় কার্যালয়ের এক কর্মকর্তা জানান, “অভিযোগগুলো আমরা পেয়েছি। প্রাথমিকভাবে তদন্ত শুরু হয়েছে। প্রমাণ পাওয়া গেলে অবশ্যই বিভাগীয় ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কীভাবে এই অভিযোগগুলোর তদন্ত করে এবং ভবিষ্যতে এমন কর্মকাণ্ড প্রতিরোধে কী পদক্ষেপ নেয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ এর আহ্বায়ক কমিটি ঘোষণা 

বটিয়াঘাটায় ইসলামিক ফাউন্ডেশনের সাবেক সুপারভাইজারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ: তদন্ত ও ব্যবস্থার দাবি।

আপডেট সময় 02:57:01 pm, Sunday, 7 September 2025