
শাহেদ আহমেদ সৌরভ নবীনগর উপজেলা প্রতিনিধি।
নবীনগরের সূর্যসন্তান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও ‘এসো আমরা গড়ি’ সংস্থার সম্মানিত প্রধান উপদেষ্টা,জনাব কাজী মেরাজ হোসেন মহোদয়ের আশু সুস্থতা কামনায় দক্ষিণ লক্ষীপুর গ্রামবাসীর পক্ষ থেকে আজ শুক্রবার বাদ আছর কামরুল হক সিকদারের বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জনাব ফরিদ উদ্দিন এর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, বাইশমৌজার বিশিষ্ট শালিসকারক জনাব আলম খান, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি জনাব মোয়াজ্জেম খান, কৃষকদল নেতা জনাব আব্দুল করিম.গ্রামের সভাপতি জনাব আবুল খায়ের, রহমানিয়া মাদ্রাসার সভাপতি জনাব মোসলেম উদ্দিন, জনাব নিয়াজ মোঃ কাজল, মোঃ কামরুল হক সিকদার, সাংবাদিক নুরুল আলম, জনাব মোহন মিয়া,টিটু খান, আবুল বাশার সিকদার বাবুল, শিক্ষা কর্মকর্তা নাজমুল হক সিকদার প্রমুখ।উপস্থিত জনগণকে নিয়ে আলোকিত এই মানুষের সুস্থতা চেয়ে দোয়া পরিচালনা করেন, মধ্যপাড়া মসজিদের ইমাম ও খতিব।দোয়া শেষ সকলের মাঝে তাবারুক বিতরণ করা হয়।

শাহেদ আহমেদ সৌরভ নবীনগর উপজেলা প্রতিনিধি। 









