
রত্না আক্তারের,নবীনগর উপজেলা প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়া, ১৯ আগস্ট, ২০২৫: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ও বড়িকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।সোমবার (১৯ আগস্ট) বিকালে এই কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। র্যালিটি সলিমগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।র্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ২নং সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল। এ সময় আরও বক্তব্য দেন সলিমগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম রতন। সার্বিক সহযোগিতায় জাহিদুল ইসলাম রতন সভাপতি জনাব :আলী আহাম্মদ স্বেচ্ছাসেবক দল সলিমগঞ্জ ইউনিয়ন সঞ্চালনায় জাকির হোসেন স্বেচ্ছাসেবক দল সলিমগঞ্জ ইউনিয়ন একরাম হোসেন সিনিয়র সভাপতি স্বেচ্ছাসেবক দল সলিমগঞ্জ ইউনিয়ন নাসির আহমেদ সহ-সভাপতি স্বেচ্ছাসেবক দল সলিমগঞ্জ ইউনিয়ন মোঃ কামাল মিয়া প্রচার সম্পাদক ফরহাদ মিয়া সাংগঠনিক সম্পাদক ,বাড়িউল্লা সেচ্ছাসেবকদল মনজুর এলাহী সানিয়ুর রহমান রাকিব যুগ্ন আহবায়ক স্বেচ্ছাসেবক দল কাওসার আহম্মদ সাইদুর রহমান সৌরভ,বক্তারা বলেন, দেশের যেকোনো ক্রান্তিলগ্নে স্বেচ্ছাসেবক দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে স্বেচ্ছাসেবক দল অতীতের মতোই রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

রত্না আক্তারের,নবীনগর উপজেলা প্রতিনিধি। 









