
জুনায়েদ সদর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
১২ ই আগস্ট রোজ মঙ্গলবার সকাল ১১ টায় ব্রাহ্মণবাড়িয়া সদর মুক্ত মঞ্চ এলাকায় বাংলাদেশ প্রেসক্লাব আয়োজিত ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা একাত্মতায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়।প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলে বাংলাদেশ প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি, অর্থ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক সহ ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল সাংবাদিকবৃন্দ,সমাবেশে বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহ সকল সাংবাদিকরা সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান এবং অনতর্বতী সরকারের প্রধান উপদেষ্টা বরাবর আবেদন করেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের পরিবারের পাশে দাঁড়ানোর এবং এবং সকল সাংবাদিকবৃন্দের নিরাপত্তা নিশ্চিত করার। তারা আরও বলেন সাংবাদিকতা হচ্ছে জাতির বিবেক । একজন প্রকৃত সাংবাদিক ই পারেন সমাজের ভালো ও নিন্দনীয় কাজ জাতির নিকট তুলে ধরতে। বক্তব্য শেষে মুক্ত মঞ্চ থেকে সদর কুমারশীল মোর পর্যন্ত বিক্ষোভ সমাবেশ ও র্যালি করা হয়।

জুনায়েদ সদর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া। 










