
মোঃ মাহফুজুর রহমান বিশেষ প্রতিনিধি খুলনা।
বটিয়াঘাটা,খুলনা”তারিখ: ৯ সেপ্টেম্বর ২০২৫।সময়: সকাল ১০টা।স্থান: ইসলামিক ফাউন্ডেশন,বটিয়াঘাটা উপজেলায় ইসলামিক ফাউন্ডেশন-এর উদ্যোগে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম বিষয়ক এক সমন্বয় সভা ও ক্লাস্টার ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলার সম্মানিত কেয়ারটেকার শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন।সভায় উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা সুপারভাইজার মোঃ এরশাদুল গনি, মাস্টার ট্রেইনার মোঃ কামরুল ইসলাম, মডেল কেয়ারটেকার মোঃ মুজিবুর রহমান, সাধারণ কেয়ারটেকার হাফেজ মাওলানা মোঃ হেলাল উদ্দিন, এবং মোঃ হুমায়ুন কবির খান। এছাড়াও উপজেলার বিভিন্ন মসজিদ ভিত্তিক শিক্ষা কেন্দ্রের শিক্ষক-শিক্ষিকারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।সভায় প্রধান অতিথির বক্তব্যে সুপারভাইজার মোঃ এরশাদ গনি বলেন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষার মান আরও উন্নত করতে হবে। খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলাকে রোল মডেল হিসেবে গড়ে তুলতে চাই। ইনশাআল্লাহ, আমরা তা পারব শিক্ষক-শিক্ষিকাদের সক্রিয় অংশগ্রহণ এবং দিকনির্দেশনার মাধ্যমেই তা সম্ভব।তিনি আরও বলেন শুধু ধর্মীয় শিক্ষাই নয়, নৈতিকতা, দেশপ্রেম এবং সামাজিক সচেতনতার উন্নয়নেও এই কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমাদের শিশুদের ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে এই শিক্ষাকে আরো বিস্তৃত ও কার্যকর করতে হবে।”অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকারা তাদের অভিজ্ঞতা ও সমস্যা তুলে ধরেন এবং সমাধান বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। পাশাপাশি দেশ ও জাতিকে এগিয়ে নেওয়ার জন্য নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের চর্চা ও প্রসারের উপর গুরুত্বারোপ করা হয়।অনুষ্ঠান শেষে সবাই মিলে একটি অঙ্গীকার করেন যে,শিক্ষা কেন্দ্রগুলোর মাধ্যমে সমাজে নৈতিকতা ও আদর্শিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে তারা একসঙ্গে কাজ করে যাবেন।

মোঃ মাহফুজুর রহমান বিশেষ প্রতিনিধি খুলনা। 













