ঢাকা , Friday, 12 June 2026
শিরোনাম ::
জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ এর আহ্বায়ক কমিটি ঘোষণা  ত্রিশালে ২৮ প্রকল্পে ‘শূন্য কাজ’: ৭৪ লাখ টাকার হিসাব কোথায়? পিআইও মোহাম্মদ শহিদুল্লাহর বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ ভুয়া বিল–ভাউচার থেকে তেল চুরি—এলজিইডির মোশাররফ হোসেনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসন থেকে নারী এমপি প্রার্থীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । মুক্তারামপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত সুন্নি মহাসম্মেলনে মুমিন মুসলমানদেরকে দাওয়াত। নবীনগর উপজেলা বরিকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ গুলিবিদ্ধ হয়ে ১ জন নিহত,ও ৩ জন আহত হয় এলাকায় থমথমে পরিস্থিতি। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, এডভোকেট এম এ মান্নান। নবীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত। নবীনগরে বিদ্যাকুট ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত। নবীনগরে যুবদল নেতার ওপর নিজ বাড়ির সামনে গুলিবর্ষণ, গুরুতর আহত মুকুলকে ঢাকায় প্রেরণ।
নোটিশ :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপডেট নিউজ থিমটি ক্রয় করতে আমাদের কল করুন 01732667364। আমাদের আরো নিউজ থিম দেখতে ভিজিট করুন www.themesbazar.com

মনপুরায় পাচারের পথে তজুমদ্দিনে আটক ৫৫ বস্তা সরকারি সার।

খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি:

ভোলার জেলার তজুমদ্দিন থেকে মনপুরা উপজেলায় নদী পথে পাচারের সময় ৫৫ বস্তা সরকারি টিএসপি সার জব্দ করেছে পুলিশ। রবিবার (৭ সেপ্টেম্বর) বিকালে স্থানীয়দের সহযোগিতায় এ সার জব্দ করা হয়। তবে অভিযুক্তরা পালিয়ে যায়।স্থানীয় সূত্রে জানা যায়, তজুমদ্দিন-মনপুরা রুটের সি-ট্রাকে সার উঠানোর সময় সন্দেহ হলে এলাকাবাসী বাঁধা দেয়। এসময় পাচারকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে খবর পেয়ে থানা পুলিশ ও উপজেলা কৃষি অফিসার ঘটনাস্থলে পৌঁছে কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিসিআইসি) ৫৫ বস্তা টিএসপি সার জব্দ করেন।শশীগঞ্জ ঘাটের টোল আদায়কারী মো. নুরনবী জানান, নসিমনযোগে ঘাটে আনা সারগুলো শ্রমিকরা সি-ট্রাকে তুলছিলেন। স্থানীয় কয়েকজন সন্দেহ করলে বিষয়টি ফাঁস হয়ে যায় এবং পুলিশে খবর দেওয়া হয়।উপজেলা কৃষি অফিসার মো. ইব্রাহিম বলেন, কোথা থেকে এবং কারা সারগুলো এনেছে তা এখনো সনাক্ত করা যায়নি। তজুমদ্দিনের বিসিআইসি সার ডিলারের রেজিস্ট্রার ও কাগজপত্র যাচাই চলছে।তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহব্বত খান বলেন, স্থানীয় জনতার সহযোগিতায় জব্দকৃত ৫৫ বস্তা সার থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ এর আহ্বায়ক কমিটি ঘোষণা 

মনপুরায় পাচারের পথে তজুমদ্দিনে আটক ৫৫ বস্তা সরকারি সার।

আপডেট সময় 12:01:17 am, Tuesday, 9 September 2025