
খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি।
ভোলার তজুমদ্দিন উপজেলায় সক্রিয় হয়ে উঠেছে প্রতারণার নতুন কৌশলের ছিনতাইচক্র। মোটরসাইকেলযোগে দুই ব্যক্তি রুমাল, টিস্যু বা কাগজ নাকের সামনে ধরেই সাধারণ মানুষকে অজ্ঞান করে ফেলছে। এরপর ভুক্তভোগীর কাছে থাকা টাকা-পয়সা ও নাক-কান থেকে স্বর্ণালংকার ছিনিয়ে নিচ্ছে তারা।বৃহস্পতিবার (২৮ আগস্ট) উপজেলার গোডাউন রোডে এ ধরনের একটি ঘটনা ঘটে। সন্ধ্যার পর একই কৌশলে সুইস গেট এলাকায় আরেকটি ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।স্থানীয়দের দাবি, এ চক্রকে দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় না আনা হলে এলাকায় আরও বড় ধরনের বিপদ ঘটতে পারে। তাই মা-বোনসহ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি এ ধরনের চক্রকে যেখানেই পাওয়া যাবে, সাথে সাথে ধরে প্রশাসনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি। 












