
জুনায়েদ, সদর প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়া,গত ২রা আগস্ট রোজ শনিবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রেসক্লাবে আগামী ১০ আগষ্ট ২০২৫ (সম্ভাব্য) ১ম বর্ষপূর্তি উদযাপন ও সদর উপজেলা প্রেসক্লাবের আগামী কার্যক্রম এবং সম্প্রতি মাইলস্টোন কলেজের সকল শহীদদের স্মরণে শোক প্রস্তাব সহ বিবিধ বিষয়ে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও তিতাস বার্তা’র সম্পাদক এম,এ,মতিন সানু সাহেবের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন তিতাস বার্তা ও সদর উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা লায়ন আসিফুর রহমান।পুরো অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন সদর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজালুর রহমান রিপন।এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সদর উপজেলা প্রেসক্লাবের সম্মানিত উপদেষ্টা মণ্ডলী এডভোকেট মোঃ জাকারিয়া এবং এডভোকেট শেখ জাহাঙ্গীর আলম।কার্যকরী পরিষদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ,আর চিশতি এবং কাজী মোহাম্মদ মাকসুদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম পালোয়ান, শেখ জুনায়েদ এবং শেখ সেন্টু মিয়া, অর্থ বিষয়ক সম্পাদক হাজী মোঃ শাহজাহান ভূইয়া, দপ্তর সম্পাদক এরশাদ মাহমুদ আনিস, প্রচার সম্পাদক মোঃ নয়ন আখতার এবং প্রাথমিক সদস্য মোঃ ফারুক আহমেদ প্রমুখ।

মোঃ জুনায়েদ ব্রাহ্মণবাড়িয়া সদর প্রতিনিধি 










