
মোঃমাহফুজুর রহমান বিশেষ প্রতিনিধি খুলনা।
খুলনা, ২৫ সেপ্টেম্বর: আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে বটিয়াঘাটা উপজেলার ৫, ৬ ও ৭ নং ইউনিয়নের সকল মন্দিরের সভাপতি ও সম্পাদকদের সঙ্গে একটি আন্তধর্মীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।৫ নং ভান্ডারকোট ইউনিয়ন জামায়াতে ইসলামী অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বটিয়াঘাটা উপজেলা শাখার আমির ও খুলনা-০১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনের দলীয় মনোনীত প্রার্থী জননেতা হযরত মাওলানা শেখ মোঃ আবু ইউসুফ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল হাই বিশ্বাস, উপজেলা সহকারী সেক্রেটারি ও সুরা সদস্য মাওলানা মোঃ হুমায়ুন কোবির, ৫ নং ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নাঈম মোল্লা এবং সেক্রেটারি মাওলানা মোঃ একরামুল হক।সভায় বক্তারা দুর্গাপূজাকে কেন্দ্র করে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা এবং কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সচেতন থাকার উপর গুরুত্বারোপ করেন।প্রধান অতিথি মাওলানা শেখ মোঃ আবু ইউসুফ বলেন, “দুর্গাপূজা একটি ধর্মীয় উৎসব। আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনেরা যেন শান্তিপূর্ণভাবে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন, সেটি নিশ্চিত করা আমাদের সামগ্রিক সামাজিক দায়িত্ব। আমরা জামায়াতে ইসলামী পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করব।তিনি সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় সক্রিয় থেকে পূজার সময়ে শান্তিশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন।সভায় অন্যান্য বক্তারাও দেশের সাম্প্রতিক প্রেক্ষাপটে জাতীয় সংহতির প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং ধর্মীয় সহনশীলতা বজায় রাখার আহ্বান জানান।অনুষ্ঠানে স্থানীয় জামায়াতে ইসলামী নেতাকর্মীরা ছাড়াও পূজামণ্ডপ পরিচালনাকারী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।