স্টাফ রিপোর্টার।
বটিয়াঘাটা (খুলনা), ২৩ আগস্ট ২০২৫: খুলনার বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের দ্বীপ বরনপাড়া এলাকায় কাজীবাছা নদীর তীর থেকে শনিবার সকালে এক অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।পরবর্তীতে লাশটির পরিচয় শনাক্ত করা হয় আকাশ সরকার (২২) নামে এক যুবক হিসেবে। তিনি রুপসা উপজেলার আইচগাতী এলাকার বাসিন্দা ছিলেন। তার পিতা মৃত দিলিপ চন্দ্র সরকার এবং মাতা মিনাক্ষী রানী সরকার।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্থানীয়রা নদীর ধারে একটি লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খুলনা জেলখানা ঘাটে ট্রলারসহ ফেরির সঙ্গে যে দুর্ঘটনাটি ঘটেছিল আকাশ সরকার তিনি ট্রলার এ ছিলেন এবং সেখান থেকে নিখোঁজন হন।বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন,“আমরা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছি।ঘটনাটি সন্দেহজনক,তদন্তের মাধ্যমে আসল ঘটনা উদঘাটন করা হবে।”এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি তবে পুলিশ বলছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।উল্লেখ্য, নিহত আকাশ সরকার সম্প্রতি স্থানীয়দের মধ্যে ঘটনার পর ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং নিহত আকাশ সরকারের এলাকায় সোকের চায়া নেমে এসেছে।