মোঃ পারভেজ খান স্টাফ রিপোর্টার
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। নাটঘর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে রবিবার বিকেলে অত্র ইউনিয়নের কুঁড়িঘর বাজার প্রাঙ্গনে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়। কর্মীসভাকে সফল করতে দুপুরের পর থেকেই স্থানীয় নেতাকর্মীরা খন্ড ভন্ড মিছিল নিয়ে সভাস্থলে সমবেত হন। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে কর্মীসভা স্থলটি একপর্যায়ে জনসভায় রূপ নেয়।নাটঘর ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হানিফ মোল্লার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব নাজমুল করিম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. রহমত উল্লাহ, কৃষি বিষয়ক সম্পাদক এম এ কাহার সরকার, সদস্য আহমেদ রুবেল, বিটঘর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল করিম বাবুল, বিদ্যাকুট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসাদ, নাটঘর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, কাইতলা দক্ষিণ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বশির আহমেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক নাসিম মাস্টার, কাইতলা দক্ষিণ ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল কালাম, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রবিউল সহ আরো অনেকে।এ সময় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব নাজমুল করিম বলেন, আগামীর বাংলাদেশ হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মানবিক বাংলাদেশ। এখানে মানুষের মাঝে কোন বৈষম্য থাকবে না। তিনি আরো বলেন, তারেক রহমানের ৩১ দফার মধ্যে মানুষের সকল মৌলিক অধিকার নিহত রয়েছে। আগামী দিনে তারেক রহমান বাংলাদেশকে একটি মডেল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চান বলেও জানান তিনি। এছাড়াও এসময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন পেতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।