জুনায়েদ,সদর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া।
আজ ৪ ই আগস্ট রোজ সোমবার ১০ নং রামরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কার্যালয়ে জনাব মশিউর রহমান সেলিমকে অন্তর্বতী সরকার কতৃক পূনরায় দায়িত্ব বহাল করা হয়।বিকেল ৫ টায় জনাব মশিউর রহমান সেলিমকে ফুলেল শুভেচছা জানাতে চেয়ারম্যান কার্যালয়ে উপস্থিত হন ১০নং রামরাইল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী মিজানুর রহমান, ১ নং ওয়ার্ড এর মেম্বার আবুল কালাম, ২নং ওয়ার্ড এর মেম্বার জাহাঙ্গীর আলম, মহিলা মেম্বার মুখতিন খানম সহ ওয়ার্ড এর সকল মেম্বার এবং ডিসেন্ট বাংলাদেশ কো. লি. এর ম্যানেজিং ডিরেক্টর জনাব কামরুজ্জামান টুটন, বিশিষ্ট ব্যবসায়িক দেলোয়ার হুসাইন সুজন সহ এলাকার গণ্যমান্য রাজনৈতিক, ব্যবসায়িক ও সাধারণ ব্যক্তিবর্গ।এই সময় উপস্থিত সভায় চেয়ারম্যান জনাব মশিউর রহমান সেলিম বলেন বিগত ১৭ বছর আওয়ামী ও রাজনৈতিক প্রতিহিংসার কারণে ১০ নং রামরাইল ইউনিয়ন পরিষদে তেমন কোন উন্নয়ন কাজ আসেনি। যার ফলে অত্র ইউনিয়নের রাস্তা -ঘাট সহ উন্নয়ন কাজের তেমন অগ্রগতি ঘটেনি।তবে তিনি সকলকে আশায় ব্যক্ত করেন যে এখন থেকে এই ইউনিয়নের কাজ পুনরায় বহাল থাকবে এবং রামরাইল ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে আমার সহযোগিতা এবং দায়িত্ব পৌছাবে। এরজন্য তিনি ইউনিয়নের সকল মেম্বার, রাজনৈতিক, ব্যবসায়িক ও সর্ব সাধারণের সহযোগিতা কামনা করেন।তিনি আরও বলেন, আমরা আগেও অনেকবার আমাদের ইউনিয়ন ও বিশেষ করে উলচাপাড়া গ্রামকে মাদকমুক্ত করার আপ্রাণ চেষ্টা করেছি। কিন্তু সম্পূর্ণভাবে মাদকমুক্ত করতে পারিনি। আমাদের এই কাজ আবারও পুনর্বহাল থাকবে। অত্র ইউনিয়ন ও উলচাপাড়া গ্রামকে মাদকমুক্ত করার প্রতিশ্রুতি দেন উপস্থিত সভায়। এরজন্য ইউনিয়ন ও গ্রামের সকলের সহযোগিতা কামনা করেন।